Posts

Showing posts from May, 2026

শ্রী মা সারদা দেবী ব্যাঙ্গালোরে শুভ পদার্পণ করেছিলেন ৷

  শ্রী মা সারদা দেবী ব্যাঙ্গালোরে শুভ পদার্পণ করেছিলেন ৷  ১৯১০ খ্রিস্টাব্দে শ্রীশ্রীমা রামকৃষ্ণ আশ্রম, ব্যাঙ্গালোরে শুভ পদার্পণ করেছিলেন ৷ সেইসময় একদিন তিনি আশ্রমের ঠাকুরঘরের পিছন দিকে যে-ছোট টিলা আছে সেখানে ওঠেন এবং পশ্চিমাস্য হয়ে ধ্যানে বসেন ৷ সেই ঘটনার উল্লেখ করে পূজ্যপাদ স্বামী যতীশ্বরানন্দ মহারাজ বলেন, "আমি স্বপ্ন দেখলাম, মা যেন ওই টিলাটিকে দেখিয়ে বলছেন, 'ওখানে আমার একটা জায়গা করে দাও' ৷" সেই নির্দিষ্ট স্থানে মহারাজ ছোট্ট একটি মন্দির বানিয়েছেন ৷ খুবই অনাড়ম্বর গঠনশৈলী — বাক্সের মতন একটা ঘর, কাচ আর ধাতুর পাতে মোড়া ৷ ভিতরে শ্রীশ্রীমায়ের প্রতিকৃতি — পশ্চিমদিকে মুখ করে বসানো, তিনি ঠিক যেভাবে বসেছিলেন ৷ জায়গাটা কিন্তু রোদ্দুরে খুবই তেতে ওঠে ৷ — পড়ন্ত রোদকে আটকানোর মতো যথেষ্ট ব্যবস্থা না থাকায় শ্রীশ্রীমার ছবিতে সোজাসুজি রোদ এসে পড়ে ৷  মহারাজ : আমি কী করব বলো, মা যে ওই জায়গাটাই নির্বাচন করেছেন !" শিষ্যা : "ওখানে কিন্তু খুবই গরম ৷" মহারাজ : "আমার কিছু করার সাধ্য কই ? মা তো তাঁর জীবদ্দশায় পঞ্চতপা করেছিলেন ৷" ■■■■■■◆◆◆◆◆◆◆◆■■■■■■■ 1910 ईसवी...