Posts

Showing posts from August, 2025

স্বামী বিবেকানন্দ::---

   স্বামী বিবেকানন্দ::--- সাংসারিক উন্নতির জন্য মধুরভাষী হওয়া যে কত ভাল, তাহা আমি বিলক্ষণ জানি। আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু যখন অন্তরস্থ সত্যের সহিত একটা ভয়ঙ্কর আপস করিতে হয়, তখনই আমি থামিয়া যাই। আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নহি - সমদর্শিত্বের ভক্ত! আমি যে প্রত্যেকটি ঘোর মিথ্যার সহিত মিষ্টবাক্যে আপস করিতে পারি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আমি তাহা পারি না। সারাজীবন এইজন্য ভুগিয়াছি তবু ঐরূপ করিতে পারি না। আমি বারবার চেষ্টা করিয়াছি, কিন্তু পারি নাই।  ঈশ্বর মহিমাময়, তিনি আমাকে মিথ্যাচারী হইতে দিবেন না। অবশেষে উহা ছাড়িয়া দিয়াছি, এখনে যাহা ভিতরে আছে, তাহাই ফুটিয়া উঠুক। আমি এমন কোন পথ পাই নাই, যাহা সকলকে খুশী করিবে; সুতরাং আমি স্বরূপতঃ যাহা, তাহাই আমাকে থাকিতে হইবে - আমায় নিজ অন্তরাত্মার নিকট খাঁটি থাকিতে হইবে। একমাত্র সত্যই চিরস্থায়ী। হে সত্যরূপী ঈশ্বর, তুমিই আমার একমাত্র পথ প্রদর্শক হও। আমার যথেষ্ট বয়স হইয়াছে, এখন আর মিষ্ট মধুর হওয়া চলে না। আমি যেমন আছি, যেন তেমনই থাকি। শত্রু-মিত্র কাহাকেও গ্রাহ্য না করিয়া যেন সত্যে দৃঢ়প্রতিষ্ঠ থাকি। আমার হৃদয়স্থিত স...