Posts

Showing posts from April, 2026

31>|| বেলুরমঠ ||

               31>|| বেলুরমঠ || *রামকৃষ্ণলোক*সঙ্ঘজননী শ্রীশ্রীমায়ের বেলুড় মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে ১৮৯৮ খ্রিস্টাব্দের ২৮ মার্চ সোমবারে।* মঠ তখন নীলাম্বরবাবুর ভাড়াবাড়িতে। শ্রীশ্রীমা প্রথমে সেখানে আসেন। *'মা যাবার [কলকাতায় ফিরবার] আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান।'----স্বামী ব্রহ্মানন্দের এই সানুনয় প্রার্থনায় মায়ের সেদিন ঐ জমি দেখতে যাওয়া।"* এরপর পূর্ব পরিকল্পনানুযায়ী *১২ নভেম্বর ১৮৯৮, শ্রীশ্রীমা প্রথমে নীলাম্বরবাবুর ভাড়াবাড়িতে অবস্থিত মঠে ও পরে মঠের সাধুদের সঙ্গে বেলুড় মঠের নূতন জমিতে শুভাগমন করেন। তাঁর সঙ্গে ছিল তাঁর নিত্যপূজিত শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতি। সেখানে তিনি নিজ শ্রীহস্তে পূজাস্থান পরিষ্কার করে ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পূজা করেন।* এই সময়েই স্বামীজী মাকে বলেন, *'মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও।”* এরপরও মা বহুবার বিভিন্ন উপলক্ষে মঠে এসেছেন এবং কখনও কখনও থেকেছেন।_       _নবনির্মিত বেলুড় মঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৯ ডিসেম্বর, ১৮৯৮, যদিও ২ জানুয়ারি পাকাপাকিভাবে নীলাম্বরবাবুর ভাড়াবাড়ি ছেড়ে সকল সাধু-ব...