>বহু পুণ্যস্মৃতিবাহী::--হাওড়ার নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি।
>বহু পুণ্যস্মৃতিবাহী::--হাওড়ার নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি। অনেক অনেক পুণ্যস্মৃতির সাক্ষী বহন করেচলেছে হাওড়ার নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি যেখানে এখন চলছে প্রয়োজনীয় সংস্কারকার্য। -------- বেলুড় মঠের অনতিদূরেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি। শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর শ্রীমা সারদাদেবী ও স্বামীজির বহু বিখ্যাত ঘটনার সাক্ষী এই ভদ্রাসন। এই বাড়িতেই শ্রীমায়ের পঞ্চতপা ব্রত, ভগিনী নিবেদিতার ব্রহ্মচর্য দীক্ষা, স্বামীজির ‘খণ্ডন ভববন্ধন’ সঙ্গীতটি রচনা।--------- মাঝখানে সুরধুনী। দুই তীরে রামকৃষ্ণ সঙ্ঘের দু’টি ইতিহাস। পূর্ব কূলে কাশীপুর উদ্যানবাটী। পশ্চিম কূলে বেলুড় মঠের অল্প দূরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি। একটি বাড়ি শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ ২৪৮ দিনের আশ্রয়স্থল। আবার অন্যটি রামকৃষ্ণোত্তর কালে বেশ কিছু ঐতিহাসিক ঘটনার ধারক ও বাহক। আজ ‘পুরনো মঠ’ নামে মহাতীর্থ। গঙ্গাতীরস্থ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি তিন শতক ধরে দাঁড়িয়ে আছে জননী সারদা, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের পুণ্যস্মৃতি আগলে। এই বাড়িতে বাস করে শ্রীমা আনন্দ পেয়েছেন বলে স্বামীজি বেলুড়ে শ্রীমায়ের জন্য একটি...