>||-বলোগো ঠাকুর-||
>||-বলোগো ঠাকুর-||
আনিলে এ কারে সাথে
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
ব্রহ্মতেজ দীপ্ত অনল ,
পুরুষ সিংহ কে এ কুমার।
আনিলে কারে সাথে তোমার,
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
বীরেশ্বর অমিত বীর্য ,
সুর সেনাপতি জিনিয়া সূর্য ,
জ্ঞান গরীয়ান ,
তাপস প্রধান , প্রেমে ভাসমান ,নয়ন তার।
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
ত্যাগে শুকদেব প্রেমেতে নারদ ,
বুদ্ধের মত হৃদয় যার।
জ্ঞানে শিব গুরু শঙ্কর সম ,
সে কেন লুটায়ে পদে তোমার।
হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন ,
সে কেন মাগিছে তোমার শরণ। --(২)
তোমারই আশীষ করিয়া ধারণ --(২)
সে কি ধরিবে ধরার ভার।
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
ব্রহ্মতেজ দীপ্ত অনল ,
পুরুষ সিংহ কে এ কুমার।
আনিলে কারে সাথে তোমার,
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
ত্যাগে শুকদেব প্রেমেতে নারদ ,
বুদ্ধের মত হৃদয় যার।
জ্ঞানে শিব গুরু শঙ্কর সম ,
সে কেন লুটায়ে পদে তোমার।
হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন ,
সে কেন মাগিছে তোমার শরণ। --(২)
তোমারই আশীষ করিয়া ধারণ --(২)
সে কি ধরিবে ধরার ভার।
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
ব্রহ্মতেজ দীপ্ত অনল ,
পুরুষ সিংহ কে এ কুমার।
আনিলে কারে সাথে তোমার,
বলোগো ঠাকুর বলোনা আমারে ,
আনিলে এ কারে সাথে তোমার।
---------সংগ্রহ ----------
Comments
Post a Comment