গুরুভক্তি কেমন হওয়া উচিত ।।
।।গুরুভক্তি কেমন হওয়া উচিত ।।
এই সম্বন্ধে ভূতেশানন্দজী মহারাজ বলেছিলেন তার ভক্তদের ......মহারাজ বলেছিলেন, " গুরুতে কখন সাধারণ মনুষ্য বুদ্ধি করতে নেই ।গুরুই ইষ্ঠ আবার ইষ্ট ই গুরু। এ সম্বন্ধে তিনি একটি সুন্দর গল্প বলেছিলেন ( ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন এই ধরনের ঘটনা )
একবার এক গুরু পুত্রের অন্নপ্রাশনে ,গুরুজী তার সকল শিষ্যদের বলেছিলেন তোমরা যে যেমন পারবে আমাকে সাহায্য করবে এই শুভ কাজে। শিষ্য রা যে যেমন পারলো, কেউ সব্জি, কেউ চাল কেউ মিষ্টি নিয়ে এলো,তার মধ্যে একজন খুবই গরীব বিধবা এক ঘটি দুধ যোগাড় করে এনেছিল ।গুরু ঐ অল্প দুধ দেখে রেগে দুধ ফেলে দিয়ে বল্লেন, " নদীতে ডুবে মরতে পারলি নে"? সে সরল গুরু বিশ্বাসী, " গুরুতে আজ্ঞা বলে কথা" , সে নদীতে ডুবতে গিয়ে দেখে স্বয়ং নারায়ণ এক ছোট্ট হাঁড়িতে দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন আর বল্লেন গুরুকে নিয়ে দিগে, এতেই তিনি সন্তুষ্ট হবেন।
গুরুদেব ঐ দুধ যতোই তিনি জালা তে ঢালছেন ততই ঐ ছোট্ট হাঁড়িরর দুধ ভরে যাচ্ছে ।গুরুদেব এই আশ্চর্য জনক ঘটনা দেখে বল্লেন কে দিয়েছে এই দুধ। তিনি ঐ বিধবা মহিলা কে বল্লেন হয় আমাকে নারায়ণ দর্শন করা নয়তো আমি ডুবে মরবো ।বিধবা তখন গুরুদেব কে নদীর ধারে নিয়ে গিয়ে নারায়ণ কে প্রার্থনা করলেন ।নারায়ণ আবির্ভূত হলেন, কিন্তু গুরুদেব নারায়ণ কে দেখতে পাচ্ছেন না তার অহংকারে জন্য । তখন বিধবা মহিলা বল্লেন, "প্রভু আপনি যদি গুরুদেব কে না দেখা দেন তবে আমি প্রান বিসর্জন দেবো,সরল বিশ্বাসী বিধবা মহিলার কথা শুনে নারায়ণ দুজনকেই দেখা দিলেন।
=======================
Comments
Post a Comment