| রামকৃষ্ণ_সূত্র ::--(1 to 46)
>|| রামকৃষ্ণ_সূত্র ::--(1 to 46)
স্বামী চেতনানন্দ।
স্বামী সর্বগতানন্দ একবার আমাকে আদেশ করলেন,"ভাই, আমাদের ব্রহ্মসূত্র-এর মতো রামকৃষ্ণসূত্র তৈরী করতে হবে ৷ তুমি আমাকে কথামৃত ও লীলাপ্রসঙ্গ থেকে কয়েকটি রামকৃষ্ণসূত্র জোগাড় করে দাও ৷ মাস্টারমশাই বলতেন — "ঠাকুরের প্রত্যেকটি কথাই মন্ত্র ৷"🙏
আমি তাঁর কথামতো এই সূত্রগুলি চয়ন করে তাঁকে পাঠিয়েছিলাম :
👇👇👇
১| কামিনীকাঞ্চনই মায়া ৷
২| সত্যকথা কলির তপস্যা ৷
৩| লজ্জা, ঘৃণা, ভয় — তিন থাকতে নয় ৷
৪| ভাগবৎ-ভক্ত-ভগবান— তিনে এক ৷
৫| মন ধোপাঘরের কাপড় ৷
৬| ঈশ্বর কল্পতরু ৷
৭| আমি ম'লে ঘুচিবে জঞ্জাল ৷
৮| আমি যন্ত্র তুমি যন্ত্রী ৷
৯| অনন্ত মত, অনন্ত পথ ৷
১০| যত মত তত পথ ৷
১১| অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা-ই কর ৷
১২| ভক্ত হবি তো বোকা হবি কেন ?
১৩| শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই ৷
১৪| সেখানে সব শেয়ালের এক রা ৷
১৫| যোগীর পা টলে না ৷
১৬| যেমন ভাব তেমনি লাভ ৷
১৭| মানুষের মুখ চেয়ো না — লোক পোক ৷
১৮| মানুষ আর মানহুঁশ ৷
১৯| ব্রহ্ম আর শক্তি অভেদ ৷
২০| ব্রহ্মই বস্তু অার সবই অবস্তু ৷
২১| ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো ৷
২২| বেদান্তের সার — ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ৷
২৩| গীতা-র সার — ত্যাগী ত্যাগী ৷
২৪| বিষয়াসক্ত মন ভিজে দেশলাই ৷
২৫| বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর ৷
২৬| বাৎসল্য থেকেই তাচ্ছল্য আসে ৷
২৭| নেজামুড়া বাদ দিয়ে নাও ৷
২৮| নিরাকারও সত্য আবার সাকারও সত্য ৷
২৯| যাঁরই নিত্য, তাঁরই লীলা ৷
৩০| ধ্যান করবে মনে, কোণে, বনে ৷
৩১| নাহং নাহং তুঁহুঁ তুঁহুঁ ৷
৩২| তিন টান একসঙ্গে হলে ঈশ্বরদর্শন হয় ৷
৩৩| ডুব দাও ৷
৩৪| এগিয়ে যাও ৷
৩৫| মাটি টাকা, টাকা মাটি ৷
৩৬| সচ্চিদানন্দই গুরু ৷
৩৭| ঈশ্বর বস্তু অার সব অবস্তু ৷
৩৮| ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে ৷
৩৯| তিনি সব হয়েছেন, তবে মানুষেই তিনি বেশী প্রকাশ ৷
৪০| শ, ষ, স ৷
৪১| গ্রন্থ না গ্রন্থি ৷
৪২| পাপ আর পারা চাপা থাকে না ৷
৪৩| ভাবের ঘরে চুরি কোরো না ৷
৪৪| ব্রহ্ম উচ্ছিষ্ট হননি ৷
৪৫| ঈশ্বরের 'ইতি' করাটা হীনবুদ্ধি ৷
৪৬| মন-মুখ এক করাই ধর্ম ৷
এই সূত্রগুলি পেয়ে মহারাজ খুব খুশী হয়েছিলেন ৷ ঠাকুরের এসব কথা মনন করলে মন ঊর্দ্ধমুখী হয়।
#স্বামী_চেতনানন্দ
=======================
Comments
Post a Comment