26>|| শ্রী শ্রী ঠাকুরের ভক্ত নাগমহাশয় |

    26>|| শ্রী শ্রী ঠাকুরের ভক্ত নাগমহাশয় ||


আপনারা তো জানেন নাগমশায় কীরকম ভক্ত ছিলেন ! 

   ঠাকুরের অসুখ । খেতে রুচি নেই । বলছেন – দুটো আমলকী যদি পাওয়া যায় । তখন আমলকীর সময় নয় । কিন্তু নাগমশায় খুঁজতে বেরোলেন কোথায় আমলকী পাওয়া যায় । বোধ হয় তিন দিন তাঁর দেখা নেই । তারপর এ-জঙ্গল সে-জঙ্গল ঘুরে, শেষে একটি আমলকী পেয়েছেন । সেটি এনে ঠাকুরকে দিলেন । তিন দিন তিন রাত ঘুম নেই, খাওয়া নেই – খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমলকী পাওয়া যায় ! এই হচ্ছে ভক্ত ।

আরেকবার শ্রীশ্রীমা প্রসাদ দিয়েছেন নাগমশায়কে – শালপাতায় । নাগমশায় প্রসাদ তো খেলেনই, শালপাতাটিও খেতে আরম্ভ করেছেন । প্রসাদ ছিল শালপাতায়, সেটাও পবিত্র । তাই সেটাও খাচ্ছেন । গলায় আটকে যেতে পারে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই । এমনি অবুঝ ! এ-ই হচ্ছে ভক্ত । কোনো সংজ্ঞা দিয়ে তাকে বোঝানো যায় না ।

.

গ্রন্থ : ভক্তের ভগবান (পৃষ্ঠা – ১৪) ।

লেখক : স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ

         ( সংগ্রহীত) 

======================

Comments

Popular posts from this blog

স্বামীজীর মা::--

||বেলুড়মঠের প্রতিষ্ঠার কথা::---

গুরুভক্তি কেমন হওয়া উচিত ।।